৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টিসিবির কার্ড নিয়ে নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে টিসিবির কার্ড বণ্টনকে কেন্দ্র করে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় মো. রুবেল (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ রুবেলকে বনপাড়া পাটোয়ারি ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকের চিকিৎসক প্রিন্স বলেন, রুবেলের হাতে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে।

গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, এবারের টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামসুল আলম রনি ও জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। বুধবার বিতরণ কার্যক্রম নিয়ে রণির চাচা ইউপি সদস্য বেলালের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিন খলিফার সমর্থক সামাদ মেম্বারের মধ্যে বিতর্ক হয়। এর একপর্যায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, ফরিদপুরের কিছু লোকজন গুলি চালাতে শুরু করে। এতে রুবেল হোসেন গুলিবিদ্ধ হন। তিনি বিএনপির কর্মী ও শাহিন খলিফার সমর্থক।

শাহিন খলিফা বলেন, ইউপি সদস্য বেলাল হোসেন টিসিবির কার্ড দিয়ে ১ হাজার টাকা করে চাঁদা নিচ্ছিলেন। আমরা প্রতিবাদ করায় রনির লোকেরা সংঘর্ষে জড়ায়। তাদের ভাড়াটিয়া লোকজন অবৈধ অস্ত্র নিয়ে হামলা চালায়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি বলেন, সিসিটিভি ফুটেজ রয়েছে। মুখে বললেই হবে না। আর কার্ড দিয়ে টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top