৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তিতুমীর কলেজের ভেতরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা, বাইরে পুলিশ

শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন । মহাখালীর আমতলীতে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের ভেতরে ফটকের কাছে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আর কলেজের বাইরে সড়কের একপাশে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

একই দাবিতে গতকাল সোমবার সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে নয়টার দিকে অবরোধ শেষ করে তারা ঘোষণা দেন, মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে। ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকাল থেকে ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

কলেজ ক্যাম্পাসে ফটকের কাছে শিক্ষার্থীরা ‘টিইউ টিইউ’, ‘অধ্যক্ষ না ভিসি’ বলে স্লোগান দেন। শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি চলছে। কোনো ক্লাস, পরীক্ষা হচ্ছে না।

আর ঘটনাস্থলে থাকা উপপুলিশ কমিশনার এ এফ এম তারিক হোসেন খান বলেন, পুলিশ সতর্ক অবস্থায় আছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে কর্মসূচি পালন করুক, পুলিশ এটাই চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে পুলিশ তা খেয়াল রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top