৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু

রিকশার সঙ্গে ধাক্কা লেগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আফসানা করিম রাচি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আফসানা করিম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি শেরপুরে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন।

খোঁজ নিয়ে জানা যায়, নতুন কলা ভবনের সামনে থেকে হেঁটে যাওয়ার সময় পাশ থেকে রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা সব গেট থেকে আপাতত রিকশা চলাচল বন্ধ করে দিয়েছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top