১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন

অন্তবর্তী সরকার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে । বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮/১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার ৬ অগ্রহায়ণ ১৪৩১/ ২১ নভেম্বর ২০১৪ মহামান্য রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ, এম, এম নাসির উদ্দীন-কে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন।

প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার পদে আরও ৪ জনকে কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়, তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ। অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top