৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেক্সিমকোর শ্রমিকরা বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা টানা ৬ দিন আন্দোলন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেতন পেলেন । বেতন পেয়ে রাত পৌনে আটটার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এছাড়া জিরানী এলাকার হা–মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারাও দুপুরের পর সড়ক ছেড়ে দিয়েছেন।

অক্টোবরের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। সকাল ৯টা থেকে আন্দোলনকারী শ্রমিকরা গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় অবস্থান নেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবরের বেতন বাকি আছে।

বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শ্রমিকদের মুঠোফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে রাত পৌনে আটটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করেন। শ্রমিকেরা সরে গেলে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে ১২ দফা দাবিতে জিরানী এলাকার ওই পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানার মালিকপক্ষ, শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানার ভেতরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের সব দাবি মেনে নিলে তারাও দুপুরের পর সড়ক থেকে সরে যান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top