১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

মাহফুজ-নাহিদ-আসিফদের খালেদা জিয়ার সঙ্গে কী কথা হলো

অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন । সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলতে দেখা যায় উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে।

বিএনপির মিডিয়া সেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘ম্যাডাম আপনার শরীর কেমন?’ এসময় খালেদা জিয়া জানান, ‘না, বেশি ভালো না।’

মাহফুজ আলম তখন বলেন, ‘আপনাকে ভালো থাকতে হবে। আপনি সামনে আসলে একটা কনফিডেন্স বের হয়।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে লিখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’

এছাড়া, কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এই উপদেষ্টা তার ফেসবুক পেজে লিখেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ।

এ সময় বিএনপি চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top