৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আ.লীগের ৬ নেতাকর্মী চিন্ময়ের মুক্তি দাবিতে মিছিল থেকে আটক

পুলিশ চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে । মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪২), মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), মীরসরাই ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, সরাইপাড়া এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। এ সময় তাদেরকে জড়ো হতে দেখে আটক করে থানায় নিয়ে আসি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top