
রেমিট্যান্সযোদ্ধা আবু বকর ৩১ বছর পর দেশে ফিরছেন
প্রবাস জীবনের দীর্ঘ সময়ে রেমিট্যান্সযোদ্ধা আবু বকর একবারের জন্যও দেশে যাননি। বছরের ৩৬৫ দিনের মধ্যে একদিনের জন্যও কাজ থেকে ছুটি নেননি। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের একটি মলের পরিচ্ছন্নতা কর্মী তিনি।

















