আমদানি বন্ধের খবরেই বাড়ালো পেঁয়াজের দাম

রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবরে চাঁপাইনবাবগঞ্জে কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে পেঁয়াজের। দুদিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।

শহরের শিবতলা এলাকার বাসিন্দা আলী হায়দার বলেন, ‘দুদিন আগেই পেঁয়াজ কিনেছি ৪৮ টাকা কেজি। আজ ৬০ টাকা হয়ে গেছে। এটা দুঃখজনক। বাংলাদেশে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বেশি বাড়ছে।’

শরিফুল ইসলাম নামের এক আড়তদার বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে দেশের চাহিদার চেয়ে বেশি সরবরাহ হচ্ছিল। এজন্যই মূলত দাম কমেছিল। তবে গতকাল পেঁয়াজ রপ্তানিতে নিষেধাক্কা দিয়েছে ভারত। এ খবরে ফের পেঁয়াজের দাম বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে এসেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘গতকাল রাতে বাজারে শুনলাম পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি। এখন কিনতে এসে দেখি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাতের মধ্যেই কেজিতে বেড়েছে ১০ টাকা।’

চাঁপাইনবাবগঞ্জের বাজার তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীরা অত্যন্ত খুবই ধূর্ত প্রকৃতির। যেই শুনেছে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top