২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঢাবি ছাত্রীর শ্লীলতাহানি, জামিন পেলেন গ্রেপ্তার যুবক

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানি মামলায় গ্রেপ্তার হওয়া ওই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্নবকে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় জামিনের এ আদেশ দেন। এছাড়া এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

শাহবাগ থানার (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।
আসামিপক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো করা হয়েছে। তিনি সম্পূর্নভাবে নির্দোষ, নিরাপরাধ।
তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই ছাত্রী গতকাল বুধবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় যাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে পায়ে হেঁটে ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্নব ওই ছাত্রীর সামনে আসেন। পর্দা করে নাই কেন বলে প্রশ্ন করেন।
ওড়না ঠিক নাই কেন— বলাসহ আরো কুরুচিপূণ কথা বলে তাকে যৌন নিপীড়ন করেন।

পরে ওই ছাত্রী প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে অর্নব দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রী শাহবাগ থানায় শ্লীলতাহানির মামলা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top