৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ আর্মি: মাগুরায় নির্যাতিত শিশুটির বর্তমান অবস্থা

সাজেল রানাঃ

গত ৮ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা ৬ টায় মাগুরায় নির্যাতিত আট বছর বয়সী শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় শিশু আইসিইউ, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। তার রক্তচাপ ১২০/৭০ মিঃমিঃ (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদস্পন্দন ১১৮/মিনিট এবং অক্সিজেনের মাত্রা ৯৬% ছিল। শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

রোগীর যথাযথ অবস্থার নিরূপন এবং সঠিক চিকিৎসা প্রদানের জন্য কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চিফ সার্জন জেনারেল, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ, সিনিয়র অবেদনবিদ্যা বিশেষজ্ঞ, সিনিয়র শিশু নিউরোলজিস্ট এর সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়।মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিশুটির CT scan of abdomen, Chest and Brain, USG of abdomen, Chest x-ray এবং রক্তের প্রয়োজনীয় পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় শিশুটির Pneumothorax (RT), ARDS (অ্যকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম) এবং Diffuse Cerebral Edema (বিস্তারীভূত মস্তিষ্কের ফোলা) ধরা পড়ে। একই সাথে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদানুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে আছে।

উল্লেখ্য, গত ০৫ মার্চ ২০২৫ তারিখ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top