৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলার ঐতিহ্যবাহী হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স ) কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা মাগুরায় শিশু আছিয়ার কথা উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার কারণে দিনদিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের মা-বোনরাও আজ নিরাপদ নয়।

মারাত্মক হুমকির মুখে সমাজ। ধর্ষণসহ বিভিন্ন অন্যায় কাজ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানান শিক্ষার্থীরা। ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোছলেহ উদ্দিন খান, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক নুরুল আমিন পারভেজ, প্রভাষক শরীফ উদ্দিন খান, গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী শেফালী বেগম, মাইশা আক্তার, বিলকিস বেগম,তুখলিফুল মিয়া প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top