রাজবাড়ীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যের ডাক, মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী শহরের বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম তাসির এবং রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনএসএম কাউসার মাহমুদসহ অন্যান্য বিশিষ্টজন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করলে চলবে না, এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে সচেতন করে তুলতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top