৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোসাইরহাটে বাজার মনিটরিং অভিযানে ০৩ ফল বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা

মোঃ হায়াত মাহমুদ, গোসাইরহাট প্রতিনিধিঃ

নিরাপদ খাদ্য নিশ্চিতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল বাজারে বিভিন্ন ফলের দোকান, মুদির ও গুড়ের দোকানে অভিযান চালানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযানটি পরিচালনা করে।

অভিযানে দেখা যায়, বেশিরভাগ দোকানে খেজুরের প্যাকেট, কার্টুনে আমদানিকারকের বিস্তারিত তথ্য নেই। মেয়াদোত্তীর্ণের তারিখ আলাদাভাবে বসিয়ে নতুনভাবে কার্টুনে সাঁটানো হয়েছে। বেশ কিছু কার্টুনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখই নেই। এছাড়াও দোকানগুলোতে মূল্যতালিকা টানানো নেই। ফল বিক্রয়ের কার্টুন গুলো ওজন প্রায় ৬০ থেকে ৬৫ গ্রাম। যা ৩০ গ্রামের মধ্যে রাখার কথা বলা হয়। এরকম বিভিন্ন অনিয়মের মাধ্যমে ফল বিক্রি করার জন্য ভাই ভাই ফল ভান্ডার, মেসার্স মাদবর ফল ভান্ডার ও ফারুক ফল ভান্ডারকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, রমজান মাসে বিক্রেতাদের সঠিক মূল্য তালিকা টানিয়ে ন্যায্য মূল্যে ফল-ফলাদিসহ অন্যান্য পণ্য বিক্রয়ের কথা বলেন । এছাড়াও ক্রেতাদের বিভিন্ন দোকান যাচাই করে পণ্য কেনার জন্য বলেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য অফিসার, জেলা কার্যালয় শরীয়তপুরের সুব্রত ভট্টাচার্য্য এসময় একটি গুড়ের দোকানে গুড় পরীক্ষা করে দেখেন। গুড়ে বিষাক্ত কেমিক্যাল জাতীয় কিছু পাওয়া না গেলেও তাতে চিনি ও আদার উপস্থিতি পাওয়া যায়। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে ভেজার গুড়ের বিভিন্ন মিশ্রণ, তৈরি প্রক্রিয়া সম্পর্কে বলেন এবং ক্রেতাদের সর্তকতার সাথে যাচাই করে গুড় ক্রয়ের কথা বলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top