৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ

সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, পাচার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী‌তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলা‌দেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী সংস‌দ ও বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা।

বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লায়লী নাহার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, রাজবাড়ী লেখক পাঠক সংঘের সভাপতি কবি নেহাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন। সঞ্চালনা করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এজাজ আহ‌মেদ।

বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুত সম‌য়ে নি‌শ্চিত কর‌তে হ‌বে। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জরিত‌দের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top