৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

`শিবগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১১ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজমসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

প্রাকৃতিক দুর্যোগে উপজেলার পাঁকা, শ্যামপুর, শাহাবাজপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে পনেরো হাজার টাকার এবং পানিতে ডুবে অথবা সড়ক দূর্ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারকে পঁচিশ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top