৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চকরিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির

মোঃ সাজেল রানা, ঢাকা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ 

বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রান্তিক অঞ্চলের অসহায় ও দুস্থ জনগণের পাশে দাঁড়িয়ে, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে, ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গত জানুয়ারি মাসে চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

এ শিবিরে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা প্রদান করেন। এর পাশাপাশি, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশনও সম্পন্ন করা হয়।

শিবিরের সার্বিক আয়োজনে, দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের জন্য বিশেষ খাবার ও যাতায়াতের ব্যবস্থা রাখা হয়। সফল অপারেশন শেষে, চিকিৎসাধীন রোগীরা তাদের পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ধরনের বিশেষ চিকিৎসা ও চক্ষু শিবির ভবিষ্যতে দেশের প্রান্তিক জনগণের জন্য আরও সহায়ক ভূমিকা পালন করবে এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top