৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাস্তার পাশে মিলল হাত-পা ও মুখে টেপ পেঁচানো মরদেহ

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুরে এনামুল হক (৪৫) নামে এক অটোচালকের হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এনামুল হক একই উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top