৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে অধ্যাপকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের এক অধ্যাপকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। গত মঙ্গলবার ( ১১ মার্চ) রাতে দুর্বৃত্তরা গাছ দিয়ে ছাদে উঠে গেইট ও দরজার তালা ভেঙে ঘরের ভেতরে করে প্রবেশ করে।6 এসময় দুর্বৃত্তরা ঘরে রক্ষিত আলমারি, ড্রয়ার এবং আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা,এলইডি টিভি ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় গৃহকর্তা হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এসএম আবুল মোমেন হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, ঘরের ভেতরের কাপড় চোপড়সহ সবকিছু তছনছ করা এবং আসবাবপত্রের তালা ভাঙ্গা রয়েছে। এসময় অধ্যাপক আবুল মোমেন জানান,গত মঙ্গলবার(১১ মার্চ) বিকেলে নিজ বাসায় তালা লাগিয়ে স্বপরিবারে পশ্চিম দ্বীপেশ্বর মোরগ মহল মসজিদ সংলগ্ন শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল বুধবার (১২ মার্চ) দুপুরে বাসায় এসে দেখতে পান সবকিছু এলোমেলো এবং দরজা ও ছাদের সিঁড়িকুটার তালাভাঙ্গা রয়েছে।পরে তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানিয়ে সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তা সঙ্ঘবদ্ধ দূর্বৃত্তদের গ্রেপ্তারে সচেষ্ট রয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top