৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধর্ষকদের ফাঁসির দাবীতে গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধিঃ

দেশব্যাপী চলমান ধর্ষণ এবং ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১২ই মার্চ)  সকাল ১১ টায়  রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়ার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদের পক্ষে বক্তৃতা করেন, শিক্ষার্থী সানজিদা জাহান তিশা, ইসরাত জাহান, মিনা আক্তার, লিজু খানম,  সিনথিয়া ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা শিশু আসিয়া সহ সকল ধর্ষণের সুষ্টু বিচার দাবী জানানোর পাশাপাশি ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top