৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোহনগঞ্জে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ

মোহনগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইউএনও জুয়েল আহমেদ এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এমএ কাদের, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব,বীর মুক্তিযুদ্ধা আহম্মদ আলী হীরা, উপজেলা জামায়াতে ইসলামী আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, প্রেসক্লাব সভাপতি সভাপতি এস এম সারোয়ার খোকন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, সাংবাদিক জাকারিয়া তুষার প্রমুখ।

বক্তারা এ দুটি অনুষ্ঠান সফল করতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে উপজেলা প্রশাসন। প্রস্তুতি সভা আয়োজন করে মোহনগঞ্জ উপজেলা প্রশাসন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top