শপথ সন্ধ্যায়, ৭ জনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

মন্ত্রিসভায় আরও সাতজন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। নতুন সাতজনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে শুক্রবার (১ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নওগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।

এছাড়া প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ সাতজনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নতুন সাত প্রতিমন্ত্রী শপথ নেবেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন। শপথ নেওয়ার পর তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এখন নতুন করে আরও সাতজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা হলো প্রধানমন্ত্রীসহ ৪৪ জন। এরমধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top