মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়ন ও দামপাড়া ইউনিয়ন পরিষদের গত রবিবার, ২৩/০৩/২৫ ইং ভিজিএফের চাল বিতরণ অনিয়মের ভরপুর রয়েছে। নিকলীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগ,চালের কার্ড প্রতি ২৫০/২৭০টাকা করে বিক্রি করছে একটি চক্র,তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশ সচেতন মহলের। সেখানকার একজন লোকের কাছে ১৬/১৭ কার্ড পাওয়া যায়। সে প্রতি কার্ড ২৫০/২৭০ টাকা করে কিনে নিচ্ছে। সেইম লক্ষ্য করা যায় দামপাড়া ইউনিয়ন পরিষদেও দেখা যায় দামপাড়া এক একজন ৫ টা করে কার্ডের মাল নিচ্ছে। চাল নিয়ে বের হওয়ার সময় উশৃংখল দেখা গেছে।আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে ১০ কেজি চাল বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া হয়েছে কিন্তু ফ্রি চালের কার্ডগুলো কে, বা কারা বিতরণ করছে তদারকি করার মত কোন লোক নেই। তাই জনগণের দাবি উপজেলা প্রশাসন যেন ভিজিএফের চাল কার্ডের দিকে নজর রাখে।