বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

অভিযান চলাকালে জামালপুর বাজারে অবস্থিত মেসার্স রুমা পেট্রোল বিক্রয়কেন্দ্রে তল্লাশি চালিয়ে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটি কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি, যা আইন লঙ্ঘনের শামিল।

এছাড়া বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্সে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে রুমা পেট্রোল থেকে জব্দকৃত পেট্রোল ও অকটেন উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রয়ের ব্যবস্থা করে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রুমা পেট্রোলের মালিক মোঃ হেলাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪০ ধারায় মৃধা ট্রেডার্সের মালিক মোঃ শাহজাহান মৃধাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উভয় ক্ষেত্রেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top