১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

২৫ মার্চ গণহত্যা দিবসে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ মৌলভীবাজার জেলা পুলিশ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

সকাল ১০:৩০ মিনিটে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—
✔ মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন
✔ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম
✔ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন
✔ মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জনাব গাজী মোঃ মাহাবুবুর রহমান
✔ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ

মৌলভীবাজার জেলা পুলিশের এই শ্রদ্ধাঞ্জলি বীর শহীদদের অবদানকে চিরস্মরণীয় করে রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top