১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় অকালেই ঝরে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী স্বপ্ন

মোঃ নয়ন, ভোলা প্রতিনিধিঃ

ভোলার আলতাজের রহমান মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী মোঃ নাফিজ উদ্দিন রুহানের স্বপ্ন ছিল, লেখাপড়া শেষ করে চারকুরি করবে। মা’র কষ্ট লাঘব করবে। সংসারের হাল ধরবে পরিবারের এক মাত্র সন্তান। কিন্তু স্বপ্ন মাঝ পথে থমকে গেছে। মায়ের চোখের পানি ধারায় আল্লাহর দরবারে দোয়া চাইছেন। রুহানের দুটি কিডনী অকেজো হয়ে পড়ায় তার পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মেধাবী এই শিক্ষার্থীর বেঁচে থাকাই এখন অনিশ্চিত।

ইতিমধ্যে দুই দফা ভারতের বেলু’রে চিকিৎসা নেয়া হয়। চার বছর বয়স থেকেই রুহানের কিডনী সমস্যা দেখা দেয়। ইতিমধ্যে তার চিকিৎসার জন্য মা ও স্বজনদের ২২ লাখ টাকা ব্যয় হয়। কিডনী প্রতিস্থাপনের জন্য প্রয়োজন হবে ৫০ লাখ টাকা। মা নুরুননাহার রোজীর পক্ষে ওই টাকা জোগান দেয়া সম্ভব নয়। তাই নাফিজের চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেনমা নুরুন নাহার রোজী। রুহান বর্তমানে ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজের মেডিসিন ও কিডনী বিভাগের প্রধান ডাঃ এম এ সামাদের তত্বাবধানে চিকিৎসাধিন আছেন। সমাজের ভালো থাকা মানুষের একটু সহায়তায় হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে রুহান। তার চিকিৎসা তহবিলের জন্য গঠিত ডাচ বাংলা ব্যাংক, বরিশাল শাখা, হিসাব নং ১২৭১৫১১৩৭৬৮৪, বিকাশ-নগদ-রকেট ০১৭২৪৬৪২০২০।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top