আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি:
২৫ মার্চ “গনহত্যা দিবস” উপলক্ষ্যে সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ,কাঠালিয়া, ঝালকাঠি-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ছিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন।
প্রভাষক জনাব মোঃ নফিজুর রহমান বাদল এর উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রভাষক জনাব তপন কুমার হালদার, প্রভাষক জনাব মোঃ ছাইদুর রহমান, প্রভাষক জনাব মোঃ নাসির উদ্দীন, প্রভাষক জনাব মোসাঃ আরজু আক্তার। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করে শিক্ষার্থী মারিয়া আক্তার, সানজিদা, রাদিয়া আক্তার, ফাল্গুনী দত্ত।আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন অফিস সহকারী আঃ সালাম।