১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জবির নরসিংদী ছাত্রকল্যাণের ইফতার মাহফিল

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) নরসিংদী সদরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণের প্রধান উপদেষ্টা আবুল খায়ের ফরাজি এবং উপদেষ্টা রোকন বিন জামসেদ ও উপদেষ্টা সাইফুল ইসলাম। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মো: রুবেল মিয়া (শিক্ষক, নোবিপ্রবি), সরকার মুনির (শিক্ষা ক্যাডার), হারুন মিয়া (শিক্ষা ক্যাডার), ইমরান (শিক্ষা ক্যাডার) ও তাদের একাংশ।

আরো উপস্থিত ছিলেন সভাপতি সিরাজুম মুনীর তাহমিদ , সিনিয়র সহ-সভাপতি ফুয়াদ ভূঞা, সাধারণ সম্পাদক সিফাত সরকার মুবিন , কোষাধ্যক্ষ ইশতিয়াক আজাদ এবং কমিটির একাধিক সদস্য।

সভাপতি সিরাজুম মুনীর তাহমিদ বলেন, “আমরা চেয়েছিলাম নরসিংদী জেলার সবাই মিলে একদিন ইফতার করবো এবং আমরা সেটা করতে পেরেছি। আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে খুবই আনন্দিত।”

তিনি আরো জানান, “নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছিল, করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ।”

উল্লেখ্য, মাহফিলটিতে জবিস্থ নরসিংদী জেলার সকল বর্ষের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জবিস্থ নরসিংদী জেলার সকল শিক্ষার্থীর মাঝে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখাই মাহফিলটির উদ্দেশ্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top