১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সেতুর দুই গার্ডারের মাঝের ফাকে আটকে পড়া শিশু উদ্ধার

আরিফুল হক সোহাগ, নওগাঁ  প্রতিনিধিঃ

সেতুর দুই গার্ডের মাঝের ফাঁকা স্থানে বাসা বেধেছে কবুতর। সেই কবুতর ধরতে দুই গার্ডারের মাঝে ঢুকেন ৯ বছরের শিশু নূর মোহাম্মদ। কিন্তু বিপত্তি বাধে বের হওয়ার সময়। দুই গার্ডারের মাঝে ঢুকার পর শিশুটি আর বের হতে পারছিল না৷ পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের তিন ঘন্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া শিশুটির নাম নূর মোহাম্মদ। সে নওগাঁ পৌরসভার কাঠালতলী এলাকার রিপন হোসেনের ছেলে। উদ্ধারের পর শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। সে পৌরসভার উপশেরপুর এলাকায় তার নানাবাড়িতে আছে।

শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শিশু নূর মোহাম্মদ কয়েক দিন আগে পৌরসভার উপশেরপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে যায়।

আজ মঙ্গলবার বেলা ১১ টার নূর মোহাম্মদ অন্য শিশুদের নানাবাড়ির পাশে সুলতানপুর সেতুর দুই গার্ডের মধ্যে ফাকা জায়গায় বাসা বাধা কবুতর ধরতে যায়। এ সময় তার সাথে আরও দুইজন শিশু ছিল। কবুতর ধরার জন্য নূর মোহাম্মদ সেতুর উত্তর রেলিং (সীমানা ওয়াল) এর পাশে দুই গার্ডারের মাঝে প্রবেশ করে।

কিন্তু সে আর বের হতে পারছিল না। বিপদ বুঝতে পেরে নূর মোহাম্মদকে উদ্ধারের জন্য তার সাথে থাকা অন্য শিশুরা তার নানাবাড়ীতে খবর দেয়। ঘটনাটি জানার শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা করে শিশু নূর মোহাম্মদকে উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে উদ্ধার কার্যক্রম দেখতে সুলতানপুর সেতুর ওপর ও নদীর দুই তীরে শত শত মানুষ জড়ো হন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top