১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন

রেজুয়ান আহমেদ সৈকত, ময়মনসিংহ প্রতিনিধিঃ

মঙ্গলবার দুপুর ২টায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

নিহতরা হলেন, আব্দুল হেকিম (৮০) ও আজমলা খাতুন (৬৫)। তাদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পাড়াইল গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত দুজন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারে চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top