মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার পুলিশের বিশেষ অভিযানে ১১৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায়, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।
২৫ মার্চ ২০২৫ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে ভোলাহাট থানাধীন রাধানগর কলোনী এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাধানগর কলোনীর বাসিন্দা, পিতা মোঃ কুদ্দুস আলী ও মাতা জাহানারা বেগম। অভিযানে তার বাড়ি থেকে ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাদক নির্মূলে ভোলাহাট থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।