১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ও চার্জারসহ একজন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান ও ৯টি ভ্যানের চার্জারসহ মোঃ সোহান শেখ (২১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোলাবাড়ীয়া এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে । সোহান শেখের দখল থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও ৯টি ভ্যানের চার্জার উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্যা সংগীয় ফোর্সসহ দৌলতদিয়া পোড়াভিটা শহিদ শিকদারের হোটেলের সামনে পাকা রাস্তা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। তাকে মঙ্গলবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top