মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান (৫৫) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি সদর উপজেলার আলাদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াই টার সময় রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলা সুত্রে জানাগেছে, গত ২০২৪ সালের ১৮ জুলাই বিকাল পৌনে ৪টার সময় রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল গোল চত্ত্বরে বে-আইনি জনতাবদ্ধে বোমা, আগ্নেয়আস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাশের লাঠি বিভিন্ন গাছের ডালসহ মারাত্মক অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতভাবে চতুর্দিক থেকে আন্দোলনকারীদের ঘিরে ধরে। তাদের কাছে থাকা বোমা আন্দোলন কারীদের হত্যার উদ্দ্যেশে নিক্ষেপ করে। তাদের ছোরা বোমা বিস্ফোরণে আন্দোলনকারীরা দিক-বিদ্বিক ছোটাছুটি করে। ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে হত্যার উদ্দ্যেশে তাদের সঙ্গে আনা বোমা বিস্ফোরণ ঘটায়।
আমজনতাকে লক্ষ্যে করে আগ্নেয় অস্ত্র উচিয়ে গুলি করতে করতে ত্রাস সৃষ্টি করে এবং আন্দোলনকারীদের বেধড়ক মারপিঠ করে গুরুতর জখম করে। হামলায় জখমীদের রাজবাড়ী সদর হাসাপাতাল সহ কোথাও কোনো চিকিৎসা নিতে দেয়নি। একটি যোক্তিক আন্দোলনকে নিদ্বয়, নিষ্ঠুর ভাবে দমনের চেষ্টা করে এবং মিথ্যা মামলা দিয়ে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনকে বানচালের হীন চেস্টা করে। আক্রমনে আহত হন সোনিয়া আক্তার স্মৃতি, নুরুননবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস্য সরকার, রিয়াজ সহ অসংখ্যা আন্দোলনকারী।
এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান বলেন, এসআই মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। রাজবাড়ী সদর থানার আলাদিপুর এলাকা থেকে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ শওকত হাসানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।