মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা নিকলী উপজেলাতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ ২০২৫ ইং তারিখে রোজ মঙ্গলবার ১১ ঘটিকায় উপজেলা পরিষদ কনফারেন্স সভাকক্ষে নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে ইউ ডি এফ দূর্গা রানী সঞ্চালনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) প্রতীক দত্ত,উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন। অফিসার ইনচার্জ নিকলী থানা,কাজী আরিফ উদ্দিন। উপজেলা মৎস্য অফিসার মোহাইমিনুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন। সুপারভাইজার আরাধন কুমার। বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজাম্মেল হক আবির, বীর মুক্তিযোদ্ধা চান্দালি( মেম্বার সাবেক) সহ প্রমুখ।বক্তারা বলেন ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল হানাদার বাহিনী।
তারপর দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ শে মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানি সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। বাঙালি স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টা ১৯৭১ সালের এই ২৫ মার্চ। ১৯৭১ সালের এই দিনে মধ্যরাত্রে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন চার্জলাইট নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে।