১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীর্ঘ তিন বছর পরে জবির মসজিদে ইতিকাফ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের দুই নেতা। তারা হলেন শাখা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ ও বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান।

এই ইতিকাফের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, “সর্বশেষ তিনটি রমজানে ইতেকাফ হয়নি ক্যাম্পাসের মসজিদে। ইসলামে এটি গুরুত্বপূর্ণ ইবাদতসমূহের মধ্যে অন্যতম। ইতিকাফ সুন্নাতে মুয়াক্কাদাহের অন্তর্ভুক্ত। কোনো মহল্লা বা কোনো এলাকায় যদি একজন ব্যক্তি ইতেকাফে বসেন, তাহলে তা সবার জন্য আদায় হয়ে যায়। এই বিষয়টি বিবেচনায় রেখে এবং শাখা শিবিরের নির্দেশনায় আমরা ইতেকাফে বসেছি।

তিনি আরো বলেন, “আমরা চাই, ক্যাম্পাসে সুন্নতের প্রচলন হোক। এতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বৃদ্ধি ঘটবে।”

অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনশক্তি, তাই ক্যাম্পাস মসজিদে ইতেকাফে বসা আমাদের অধিকার। বিগত ফ্যাসিবাদের সময়গুলোতে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।”

শিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, “এই বছর কাটাবন ও জবির ক্যাম্পাস মসজিদে আমাদের দুইজন করে মোট চারজন ভাই ইতেকাফে বসেছেন। প্রতি বছরই আমাদের শাখার পক্ষ থেকে ইতেকাফে বসা হয়। এর আগে গ্রেফতার হওয়ার ভয়ে বিষয়গুলো প্রকাশ করা হয়নি।”

উল্লেখ্য, ২০২২ সালে বিশ্ববিদ্যালয়টির তৎকালীন ছাত্রশিবির সভাপতি সাজ্জাদ হোসাইনকে কাঁটাবন মসজিদ থেকে ইতেকাফ থাকা অবস্থায় পুলিশ গ্রেফতার করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top