১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের নানা আয়োজন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ মার্চ ২০২৫) সকাল থেকে শিবগঞ্জে এ কর্মসূচি পালিত হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পাশাপাশি মুক্তিযোদ্ধা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থানা পুলিশ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সকাল ৮টা থেকে শিবগঞ্জ উপজেলা স্টুডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের ষউদ্বোধন,জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ অনুষ্ঠান সহ নানা কর্মসূচির পালন করা হয়।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, শিবগঞ্জ উপজেলা সহকারী ভূমি মোঃ তৌফিক আজিজ, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বজলার রশিদ সোনু, শিবগঞ্জ উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top