১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে অবৈধ প্রবেশকালে ৬৮ লক্ষ ৩২ হাজার টাকার মালামাল আটক বিজিবি

দূর্গেশ সরকার বাপ্পী, সিলেট প্রতিনিধিঃ

সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কালে সিলেটের ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান পরিচালনা করে ৬৮ লক্ষ ৩২ হাজার টাকার মালামাল আটক করেন।

২৬ মার্চ ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার বিভিন্ন সীমান্তবর্তী শ্রীপুর, পান্থুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল এলাকায় বিওপি কর্তৃক অভিযানে করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, গরুর মাংস এবং বাসমতি চাল আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৬৮,৩২,৪০০/- (আটষট্টি লক্ষ বত্রিশ হাজার চারশত) টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক গণমাধ্যমকে বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top