১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোঃ আতাউল কিবরিয়ার যোগদান

রেজুয়ান আহমেদ সৈকত, ময়মনসিংহ প্রতিনিধিঃ

আজ বুধবার ২৬ মার্চ ২০২৫ মোঃ আতাউল কিবরিয়া ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেছেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অপারেশনস্), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, রাশিদা বেগম পিপিএম; অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত], ময়মনসিংহ, ফাল্গুনী নন্দী; অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)[পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত], ময়মনসিংহ, মোঃ শামীম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ, মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশনস্), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ, মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ, তাহমিনা আক্তার সহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।

পরে ময়মনসিংহ জেলা পুলিশের সুসজ্জিত চৌকস পুলিশ দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত সম্মানিত ডিআইজির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top