১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈদের নতুন পোশাক পেলো শতাধিক সুবিধাবঞ্চিত নারী – পুরুষ

সোহাগ হোসেন,তাড়াশ প্রতিনিধিঃ
ঈদের নতুন পোশাক পেয়েছে সিরাজগঞ্জ জেলা’র তাড়াশ উপজেলা’র দেশিগ্রাম ইউনিয়ন এর শতাধিক সুবিধাবঞ্চিত নারী-পুরুষ। বৃহস্পতিবার (২৭শে মার্চ) সকালে দেশিগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ পোশাক বিতরণ করা হয়।

সংগঠনের ঈদ পোশাক বিতরণ কর্মসূচি এর আওতায় দেশিগ্রাম ইউনিয়ন এলাকার শতাধিক নারীদের শাড়ী কাপড় ও পুরুষদের লুঙ্গি দেওয়া হয়েছে।

দেশিগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা জানান, সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ সবুজ তালুকদারের অর্থায়নে সংগঠনের সদস্যদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে পুরো আয়োজন। অতীতের মত ভবিষ্যতেও সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাবে দেশিগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন

এসময় উপস্থিতি ছিলেন, দেশিগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আলহাজ্ব মোঃ সবুজ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সংগঠনের অন্যতম সদস্য মোঃ আলহাজ আলী,মোঃ উজ্জল মাহমুদ সহ আরো অনেক শুভাকাঙ্ক্ষী সদস্য।

প্রতিষ্ঠিত হওয়া পর থেকে সরকারি-বে সরকারি চাকুরীজীবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে দেশিগ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top