১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

“ঐক্য, সেবা, বিজ্ঞান, প্রগতি” এই স্লোগানকে ধারণ করে আজ ২৮ মার্চ (শুক্রবার) মুন্সীগঞ্জ জেলা সদরের বাস স্টান্ড, সুপার মার্কেট, কাচারি সহ শহরের বিভিন্ন স্থানে রাস্তায় অবস্থীত অসহায় দরিদ্র মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি শেখ ফরিদ পলক বলেন, বিভিন্ন সময়ে আমরা ইফতার এর মূহুর্তে শহরের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষদের অবস্থান লক্ষ করেছি, আর তদের কথা চিন্তা করেই সংগঠনের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমাদের এই ব্যাতিক্রম আয়োজন।

পলক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ইয়াসিন আহম্মেদ, কামরুল হাসান নিবিড়, এল.ডি হৃদয়, রিফাতুল ইসলাম জয়, রায়হান তালুকদার প্রান্ত প্রমুখ। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সময়ে মুন্সীগঞ্জে নানামুখী সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top