১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় জুলাই আন্দোলনের নিহতের পরিবারকে ঈদ উপহার প্রদান

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, লালমোহন প্রতিনিধি

ভোলায় জুলাই আন্দোলনের নিহতের পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
আজ ২৯/০৩/২০২৫ ইং রোজ শনিবার ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন জুলাই আন্দোলনের নিহত মোঃ আরিফের বাড়িতে গিয়ে ঈদ কার্ড ও ঈদের শুভেচ্ছা উপহার তাহার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রথমে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত শুভেচ্ছা উপহার তুলে দেন এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ হাওলাদার,পৌর বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া জান্টু, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ইব্রাহীম খলিল, মোঃ ইদ্রিস হাওলাদার, মোঃ ফয়েজ খান, যুবদল নেতা মোঃ মাসুদ খান, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, মোঃ জসিম উদ্দিন সহ ওয়ার্ড কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক। পরে আবার তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান হীরা। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মেহেদী হাসান ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন রাফসান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, মোঃ জসিম উদ্দিন সহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতারা, উপহার পেয়ে সহিদ আরিফের পরিবার বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিশেষ ধন্যবাদ জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top