১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডোমারে মোবাইল ফোনে আসক্তির কারণে রোহিত বাসফো নামে ১২ বছরের শিশুর আত্মহত্যা

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে মোবাইল ফোনে ফ্রী ফায়ার গেমে আসক্ত হয়ে রোহিত বাসফোর (১২) নামে ১২ বছরের আত্মহত্যা করেন।

শনিবার (২৯ মার্চ) ৮টায় তার বাবা মা কাজের সন্ধানে বাড়ির বাড়ির বাহিরে যাওয়ায়, কোন এক সময় এ ঘটনাটি ঘটে।

নিহত রহিত ডোমার উপজেলার ছোট রাউতা ময়দানপাড়া গ্রামের প্রদীপ লাল বাসফোরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রহিত মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিল। সম্প্রতি তার ব্যবহৃত মোবাইল ফোনের গেম আইডি হঠাৎ করে ডিজেবল হয়ে যায়। এ কারণে সে নতুন আইডি কেনার জন্য মায়ের কাছে টাকা চায়। মা তাকে জানায়, বাবার সঙ্গে কথা বলে টাকা দেওয়া হবে। তবে, শনিবার সকালে বাবা-মা কাজে গেলে সে ঘরে একা থাকে। এই সুযোগে কোন এক সময় গলায় গামচা পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোকজন পরে বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ডোমার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাভেদ পাটোয়ারী নিহতর বিষয়টি নিশ্চিত করে বলেন, রহিত মোবাইল ফোনে আসক্ত ছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top