১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

শিবগঞ্জে সেবা সংস্কৃতিতে আমরা” সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী, নগদ অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৯মার্চ) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সেবা সংস্কৃতিতে আমরা সংগঠনের সভাপতি আবু মহারিপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সংবাদকর্মী মোহাঃ শরিফুল ইসলাম শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাঃ হারুন অর রশিদ, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফরহাদ আলী, সাবেক সভাপতি মামুনার রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আলামিন আলী, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম,একেএস রোকন সহ উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও নারী উদ্যোক্তাগণ সহ আরও অনেকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top