১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাসনে ছেলের হাতে বাবা খুন

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনে খাবারের তরকারি ভালো না হওয়ায় পুত্রবধূকে গালমন্দ করায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। আমিরুল ইসলাম নামে ওই ব্যক্তি তার বাবা মো. রতন ফরাজীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার রাত ৮টায় চরফ্যাসনের আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এ ঘটনা ঘটে। বাবাকে হত্যার পর ছেলে আমিরুল ইসলাম ও তার স্ত্রী সাহানাজ বেগম মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে যান। নিহত রতন ফরাজী ওই গ্রামের মৃত আলী হোসেন ফরাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ রতন ফরাজী ও তার স্ত্রী বিলকিস বেগম ছেলের সংসারে থাকতেন। তবে পুত্রবধূ সাহানাজ প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ঘটনার দিন ইফতারের পর রতন ফরাজী খাবার চাইলে তরকারির স্বাদ ভালো না হওয়া নিয়ে পুত্রবধূর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ছেলে আমিরুল ইসলাম ও পুত্রবধূ সাহানাজ মিলে বৃদ্ধ রতন ফরাজীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এরপর মরদেহ ঘরে ফেলে রেখে তারা পালিয়ে যান। রতন ফরাজীর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের মেঝেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top