১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে ইউএনওর ঈদ উপহার পেয়ে খুশি অসহায় বিধবারা

শাহজাহান সাজু কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় দেয়া ঈদ উপহার বিতরণ করেন। রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৬০জন অসহায় হতদরিদ্র বিধবা নারীদের মাঝে ঈদ উপহার শাড়ি কাপড় বিতরণ করেন। এর আগে শনিবার (২৯ মার্চ) উপজেলার আরো পাঁচটি ইউনিয়ন ও হোসেনপুর পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে ৪০০জন হত দরিদ্র অসহায় বিধবা পরিবারের মধ্যে শাড়ী বিতরণ করা হয়েছে।মানবতার ফেরিওয়ালা ইউএনও কাজী নাহিদ ইভা অসহায় হতদরিদ্র বিধবা নারীদের হাতে ঈদ উপহার পৌছানোর লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ও পৌর এলাকায় প্রশাসক।

স্বস্ব ইউপি চেয়ারম্যান মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে তিনি নিজে উপস্থিত থেকে এসব শাড়ি কাপড় উপহার হিসাবে বিতরণ করেন। গোবিন্দপুর গ্রামের দরিদ্র বিধবা আম্বিয়া খাতুন জানান, বৃদ্ধ বয়সে সরকার থেকে ইউএনও স্যারের মাধ্যমে একটি শাড়ী পেলাম। শাড়ি কাপড় পেয়ে আমি খুব খুশি ও আনন্দিত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top