১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কটিয়াদীতে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নৈশগ্রহীর স্ত্রীকে ধর্ষণ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার টান চারিয়া গ্রামে ঈদের দিন রাতে স্থানীয় একটি বাজারের নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক হাকিম (২৫) কটিয়াদী উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

নৈশ প্রহরী ঐদিন রাতে বোয়ালিয়া বাজারে কর্মস্থলে থাকার সুযোগে ঘরের জানালা দিয়ে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটায়। মঙ্গলবার ভুক্তভোগী বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।কটিয়াদী মডেল থানার (ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, ঈদের দিন রাতে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া বাজারের পাশে ঘরের জানালা দিয়ে ঢুকে ঐ বাজারের নৈশ প্রহরীর স্ত্রীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে হাকিম মিয়া নামে এক যুবক।

এমন খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগ, স্বামী রাতে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া বাজারে কর্মস্থলে চলে যাওয়ার পর ছোট সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে জানালা দিয়ে ঘরে ঢুকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করে ওই যুবক।

ওসি তদন্ত আরও বলেন, আজ ভিকটিম নিজেই হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top