১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শহীদ পরিবারের সঙ্গে জবিসাসের সেক্রেটারির সাক্ষাৎ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) পক্ষ থেকে সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বরিশালে বসবাসরত জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন বরিশাল জেলার একাধিক শহীদ পরিবারের সঙ্গে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, তিনি জুলাই বিপ্লবে চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ রাকিব হোসাইনের কবর জিয়ারত করেন এবং গুলিবিদ্ধ মো. নাজির উদ্দিন সাব্বিরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া তিনি শহীদ ফয়সাল আহমেদ শান্তর গ্রামের বাড়িতে যান এবং শহীদ শান্তর নানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও শহীদের কবর জিয়ারত করেন। জানা যায়, ফয়সাল আহমেদ শান্ত জুলাই বিপ্লবের সময় চট্টগ্রামে শহিদ হয়েছিলেন।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বলেন, “আজ থেকে ১ বছর আগে ঠিক এই সময়ে আমাদের জুলাই শহীদেরা তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করেছিলেন। কিন্ত এই ঈদে আজ তারা নেই। যখন শহীদ পরিবারের কাছে গিয়েছি, তখন তারা আমাকেই সন্তান মনে করে আপন করে নিয়েছেন। এমনভাবে আপন করে নিয়েছেন যেন আমি তাদের অনেক দিনের পরিচিত। আজকে বরিশাল জেলার তিনজন শহীদের পরিবারের সাথে সারা দিন অতিবাহিত করেছি।”

তিনি আরো জানান, শহিদ রাকিবের পিতার সাথে যখন কথা বলতে গিয়েছি তখন তিনি অঝোরে কাঁদছিলেন আর বলছিলেন, ” বাবা, আমার রাকিবরে নিয়ে অনেক আশা ছিল। অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছি, কিন্তু আজ আমাদের রাকিব আমাদের কাছে নাই।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top