১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র আটক

আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত জাহিদ হোসেন (১৬) উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রীর সঙ্গে ২ বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার দুপুরে উভয় পক্ষের অভিভাবক ও জাহিদ থানায় আসলে আটক করে পুলিশ। এর আগে সকাল ৯ টার দিকে ভূক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নওগাঁ জেলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী শিশু নির্যাতন দমনে আইনের (৯) ১ ধারায় মামলা হয়েছে। এরপরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top