৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছেন এবং আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালে ইভ্যালির চমকপ্রদ অফারে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম একটি মোটরসাইকেল অর্ডার করেন এবং নির্ধারিত মূল্য পরিশোধ করেন। তবে ৪৫ দিনের মধ্যে বাইক সরবরাহে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে তাকে পাঁচ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়, যা পর্যাপ্ত অর্থ না থাকায় জমা দিতে নিষেধ করে ইভ্যালি কর্তৃপক্ষ।

চেক জমা না দিলেও পরবর্তীতে ফাহিম টাকা ফেরত পাননি। লিগ্যাল নোটিশ পাঠিয়েও কোনো প্রতিকার না পেয়ে ২০২৪ সালের জানুয়ারিতে আদালতে মামলা দায়ের করেন তিনি।

আদালত দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top