বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বগুড়ায় র‍্যালি ও মানববন্ধন

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া মূক-বধির সংঘের উদ্যোগে “ইশারা ভাষার ব্যবহার, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার” শীর্ষক কর্মসূচির মাধ্যমে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া মূক-বধির সংঘের সভাপতি আইনজীবী রায়হান আহমেদ তালুকদার রানা। তিনি তাঁর বক্তব্যে বাংলা ইশারা ভাষাকে সাধারণ শিক্ষার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা এবং সরকারি ভাবে ৭ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস হিসেবে ঘোষণা ও পালনের জোর দাবি জানান।

তিনি বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী (বধির) জনগোষ্ঠীর ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ইশারা ভাষা—এ ভাষার সর্বত্র প্রচলন নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি ইব্রাহিম আদহাম রাজু। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ উল আলম শাহীন, কোষাধ্যক্ষ ইমামুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, মহিলা নির্বাহী সদস্য ডলি বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top